দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত চাপ।
অনেক যাত্রী অভিযোগ করেন, টিকিট কেটেও তারা নির্ধারিত আসন পাননি। ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।
বৈরী আবহাওয়ার কারণে ট্রেনটি ধীরগতিতে চলাচল করেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে যাত্রী ওঠানামা করাতেও অতিরিক্ত সময় লেগেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে অতিরিক্ত যাত্রীচাপ ও বিশৃঙ্খলা এড়াতে অনেক ক্ষেত্রে ছাদ থেকে যাত্রী নামানো সম্ভব হচ্ছে না।
এমএস/